ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার ত্রাণ মন্ত্রণালয়ের ৩ টন চাল বিতরণে মানবিক উদ্যোগ: এরশাদনগরে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে কাউন্সিলর পদপ্রার্থী মো. কামরুল ইসলাম কামু

পাংশায় সন্তান জন্ম দিলেন বিধবা নারী

md younus
  • আপডেট সময় : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২১৩৪ বার পড়া হয়েছে

পাংশায় এক নারীর এক বছর আগে মারা যান স্বামী। তিন কন্যা সন্তান নিয়ে পড়েন বিপাকে। অভাবে এক পর্যায়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের আশ্বাসে একাধিকবার অবৈধ শারীরিক সম্পর্কে জড়ান এক চা দোকানীর সাথে। সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়েন ওই বিধবা নারী। গর্ভের সন্তান নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে ব্যর্থ হন ওই চা দোকানী।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। অভিযুক্ত ওই চা দোকানী হলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিল গজারিয়া গ্রামের শাহেদ শেখের ছেলে মো: খায়রুল ইসলাম। বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।

জানা যায়, ১৩ এপ্রিল (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে পাংশার এন,আর ক্লিনিকে আসেন ওই নারী। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে ৬ মাসের মৃত সন্তান রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। বর্তমানে এলাকাবাসীর সহযোগিতায় ওই নারী ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন নারী জানান, গত এক বছর আগে আমার স্বামী মারা গেছে। তিন কন্যা সন্তান নিয়ে কোনমত খেয়ে না খেয়ে চলছিলাম। খায়রুল শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আমি গর্ভবতী হই। সে আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলে। আমি গর্ভবতী হওয়ার ছয় মাস পূর্ণ হলে বাচ্চাটি পেটের মধ্যেই মারা যায়। বিয়ে করার কথা বলে খায়রুল আমার সাথে যে অন্যায় করেছে, আমি তার বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত খায়রুল শেখের চায়ের দোকানে গেলে দোকান বন্ধ পাওয়া যায়। এসময় প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, এ ঘটনার পর থেকেই খায়রুলের দোকানটি বন্ধ রয়েছে। তিনি বাজারে আসেন না।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত খায়রুল শেখের বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। তার পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

এন,আর ক্লিনিকের নার্স সাদিয়া রহমান জানান, ১৩ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে পেটে ব্যথা নিয়ে ক্লিনিকে আসেন। আমাদের স্যার পরীক্ষা-নিরীক্ষা করে তার গর্ভে থাকা ছয় মাস বয়সী বাচ্চাটিকে মৃত দেখতে পান। পরবর্তীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত বাচ্চা বের করা হয়। রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। ৭ ব্যাগ রক্ত দেয়ার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি আমি ওই দিন রাতেই জানতে পেরেছি। ওই নারী শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলো। তাকে চিকিৎসা নিতে বলেছি। চিকিৎসা শেষে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাংশায় সন্তান জন্ম দিলেন বিধবা নারী

আপডেট সময় : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫