ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

আউচপাড়া ৫৪ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় ‘অভিযান’ মনোনীত, প্রশাসক শওকত হোসেন সরকারকে কৃতজ্ঞতা জানালেন অ্যাডভোকেট আরাফাত চৌধুরী (লিটু)

গাজীপুরের পরিচ্ছন্নতায় নতুন দিগন্ত

md younus
  • আপডেট সময় : ০৮:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৭৭৯ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার মূল্যায়ন শেষে আউচপাড়া ৫৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বের জন্য সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘অভিযান’-কে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্ন ও আধুনিক গাজীপুর গড়ার পথে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।
এ উপলক্ষে অভিযান-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আরাফাত চৌধুরী (লিটু) গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই দায়িত্ব কেবল একটি কাজের সুযোগ নয়, বরং জনগণের আস্থা ও দায়িত্ববোধের একটি বড় স্বীকৃতি। তিনি প্রতিশ্রুতি দেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার কাজ পরিচালনা করে আউচপাড়াকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ডে পরিণত করা হবে।
অ্যাডভোকেট আরাফাত চৌধুরী (লিটু) আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে চৌরাস্তা এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস-২) নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের বর্জ্য অপসারণ সমস্যার একটি কার্যকর সমাধানের পথ তৈরি হয়েছে। এর ফলে দ্রুত বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তি আরও সহজ হবে এবং নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশের সুফল ভোগ করবেন। তিনি এ মহৎ উদ্যোগের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলীর প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, সঠিক পরিকল্পনা ও কার্যকর প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে গাজীপুরের নাগরিক সেবা আরও উন্নত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের অভিমত, অ্যাডভোকেট আরাফাত চৌধুরী (লিটু) দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পরিচ্ছন্ন নগর গঠনে তাঁর নেতৃত্বে ‘অভিযান’ নতুন উদ্যমে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
নাগরিকরা আশা করছেন, প্রশাসনের সহযোগিতা এবং অ্যাডভোকেট আরাফাত চৌধুরী (লিটু)-এর নেতৃত্বে বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে, পরিবেশ দূষণ কমবে এবং গাজীপুর একটি আরও পরিচ্ছন্ন, আধুনিক ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আউচপাড়া ৫৪ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় ‘অভিযান’ মনোনীত, প্রশাসক শওকত হোসেন সরকারকে কৃতজ্ঞতা জানালেন অ্যাডভোকেট আরাফাত চৌধুরী (লিটু)

গাজীপুরের পরিচ্ছন্নতায় নতুন দিগন্ত

আপডেট সময় : ০৮:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬