ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন শেকড় থেকে মানুষের হৃদয়ে মোঃ সোলাইমান সরকারের গল্প ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

md younus
  • আপডেট সময় : ০৯:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৯৫ বার পড়া হয়েছে

ছবি: সংগ্রহীত
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
চিঠির শুরুতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। কেনার সিদ্ধান্তের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বোয়িংয়ের উড়োজাহাজ নিয়ে আশ্বস্ত করেন।
ট্রাম্প লেখেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে অদূর ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি নিশ্চিত।
চিঠিতে ট্রাম্প বলেন, ‘তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।’
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের জন্যও কৃতজ্ঞতা জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠির শেষে শুভকামনা ও আন্তরিকতার কথা উল্লেখ করে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

আপডেট সময় : ০৯:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬