ওমরাহ পালন, মক্কা-মদিনায় ইবাদত ও সৌদি কবি-লেখকদের সঙ্গে ভাববিনিময়ের প্রত্যাশা
পবিত্র সফরে মানবিক চেতনার কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ
- আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৬৩১ বার পড়া হয়েছে

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন মানবিক চেতনার কবি, লেখক ও গবেষক মুহাম্মাদ ওবায়দুল্লাহ।
মানবিক চেতনা, সাহিত্য ও গবেষণার জগতে পরিচিত মুখ কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন। প্রায় তিন মাসের এই সফরে তিনি পবিত্র মক্কা ও মদিনায় ইবাদত-বন্দেগির পাশাপাশি সৌদি আরবের কবি, লেখক ও সাহিত্যসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও ভাববিনিময় করবেন। একজন কবি ও গবেষক হিসেবে মানুষের প্রতি ভালোবাসা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সমাজকল্যাণের চেতনা তাঁর লেখনীতে বরাবরই গুরুত্ব পেয়েছে। সৌদি আরবের পবিত্র ভূমিতে অবস্থানকালে ইবাদতের পাশাপাশি সেখানকার সাহিত্য-সংস্কৃতি ও লেখকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন এবং তা ভবিষ্যৎ লেখালেখি ও গবেষণায় কাজে লাগানোর প্রত্যাশা রয়েছে তাঁর।
পবিত্র মক্কা-মদিনার স্মৃতি, আধ্যাত্মিক অনুভূতি ও নতুন সাহিত্যিক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে আবারও মানুষের কল্যাণ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ। সফরের আগে তিনি দেশবাসী, পাঠক, লেখক, সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। পবিত্র ভূমিতে অবস্থানকালে তিনিও সবার জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন। আল্লাহ তায়ালা কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহর ওমরাহ কবুল করুন, তাঁর সফরকে বরকতময় করুন, মনের নেক বাসনা পূর্ণ করুন এবং সুস্থ-নিরাপদে দেশে ফিরিয়ে এনে মানবিক ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার তাওফিক দান করুন, আমিন।



















