ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন

১ লাখ ১২ হাজার টাকার অনুদান পৌঁছে দিলেন কামরুল ইসলাম (কামু); এসি ও আরও উন্নয়ন সহায়তার আশ্বাস

এমপি এম. মঞ্জুরুল করিম রনির অনুদানে জিহাদী মসজিদের উন্নয়নে নতুন দিগন্ত

md younus
  • আপডেট সময় : ০৯:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৯৫৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর ৪ নম্বর ব্লকস্থ জিহাদী মসজিদ-এর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পবিত্র জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ কামরুল ইসলাম (কামু) জানান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি মসজিদের উন্নয়নকাজের জন্য ১ লাখ ১২ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। এমপির পক্ষ থেকে তিনি নিজ হাতে এ অনুদান মসজিদ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কামরুল ইসলাম (কামু) বলেন, জিহাদী মসজিদকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। তিনি জানান, অনুদানের পাশাপাশি মসজিদের জন্য একটি এয়ার কন্ডিশনার (এসি) এবং প্রয়োজনীয় অন্যান্য উন্নয়ন সামগ্রীও প্রদান করা হবে, যাতে মুসল্লিরা আরও সুন্দর ও আরামদায়ক পরিবেশে ইবাদত করতে পারেন।
তিনি বলেন, এলাকার প্রতিটি মানুষের অংশগ্রহণেই একটি আদর্শ মসজিদ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে অন্যান্য মসজিদের মতো রসিদের মাধ্যমে এলাকার প্রতিটি বাড়ি থেকে স্বেচ্ছা অনুদান সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ” এই চেতনায় আমরা সবাই মিলে জিহাদী মসজিদকে আরও সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ ধর্মীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করব, ইনশাআল্লাহ। তিনি আরও জানান, এরশাদ নগর এলাকায় অবস্থিত আরও ৭টি মসজিদের উন্নয়নের জন্যও অনুদান সংগ্রহ ও সহযোগিতা আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে সব ধর্মীয় প্রতিষ্ঠান সমানভাবে উন্নয়নের সুযোগ পায়।
নিজের ব্যক্তিগত অঙ্গীকারের কথা উল্লেখ করে কামরুল ইসলাম (কামু) বলেন, তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উপার্জনের অর্থ থেকে বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন। পাশাপাশি নিয়মিত মাসিক অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, যুবসমাজের উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
এ সময় তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁদের যথাযথ মর্যাদা ও দায়িত্ব প্রদানে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে কামরুল ইসলাম (কামু)-এর প্রয়াত সন্তান, মা-বাবাসহ এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং জাতীয় উন্নয়ন কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় মুসল্লিরা গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি-এর উদার অনুদান এবং মোঃ কামরুল ইসলাম (কামু)-এর আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি জিহাদী মসজিদের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১ লাখ ১২ হাজার টাকার অনুদান পৌঁছে দিলেন কামরুল ইসলাম (কামু); এসি ও আরও উন্নয়ন সহায়তার আশ্বাস

এমপি এম. মঞ্জুরুল করিম রনির অনুদানে জিহাদী মসজিদের উন্নয়নে নতুন দিগন্ত

আপডেট সময় : ০৯:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬