ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

md younus
  • আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১৫৮৪ বার পড়া হয়েছে

২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে জানুয়ারি সংস্করণে দেশের অবস্থান ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। এদিকে শক্তিশালী পাসপোর্টে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এরপরই রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স গত ২১ জুলাই তাদের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য গন্তব্য বিশ্লেষণের মাধ্যমে এ সূচক তৈরি করা হয়। কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিই এ সূচকের মূল ভিত্তি।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬ এবং ২০২৫ সালের সূচকে এ সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি সহজ ভ্রমণ গন্তব্য হারিয়েছে। তবে ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হয়েছে। সে সময় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশাধিকার পান। এছাড়া ১৪টি দেশে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা, কেনিয়া এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে ভ্রমণ করা যায়।
দুই দশকে পাসপোর্টের অবস্থান
হেনলি ইনডেক্সের ২০০৬ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এরপর ধীরে ধীরে এ অবস্থানের অবনতি ঘটে। ২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশ ১০৮তম স্থানে নেমে যায়, যা এ পর্যন্ত দেশের সর্বনিম্ন অবস্থান।
পরবর্তীতে কিছুটা উন্নতি হয়ে ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৪ সালে ৯৭তম স্থানে উঠে আসে বাংলাদেশ। ২০২৫ সালে অবস্থান আবার ১০০তম হলেও ২০২৬ সালের জানুয়ারিতে তা উন্নীত হয়ে ৯৫তম হয়েছিল। তবে জুলাইয়ের সূচকে আবার দুই ধাপ পিছিয়ে ৯৭তম স্থানে নেমেছে।
শীর্ষে সিঙ্গাপুর
সর্বশেষ সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।
দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে সহজে প্রবেশের সুবিধা পান।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, যার অবস্থান ৫২তম। ভারতের অবস্থান ৮১তম, ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল (৯৮তম), আর পাকিস্তানের অবস্থান ১০১তম।
সূচকের সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়া বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬