ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

মাসিক ভাড়া না পাওয়া, জমি ফেরত চাওয়ায় উত্তেজনা

টঙ্গীতে জমি ভাড়া নিয়ে বিরোধ, থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ

md younus
  • আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২১৮ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে জমি ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন জমির মালিক সিরাজুল ইসলাম। অভিযোগে তিনি ভাড়া না পাওয়া, জমি বুঝে না পাওয়া এবং সামাজিকভাবে হেয় করার আশঙ্কার কথা উল্লেখ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের সফিপুর এলাকার সিরাজুল ইসলাম (৫২) দত্তপাড়া ইসলামপুর এলাকায় তার ব্যক্তিমালিকানাধীন জমি পাঁচ বছরের জন্য ভাড়া দেন স্থানীয় এক ব্যক্তিকে। চুক্তি অনুযায়ী মাসিক ভাড়া ৭ হাজার টাকা ধার্য করা হলেও অভিযোগকারীর দাবি, ভাড়া নেওয়ার পর নিয়মিত টাকা পরিশোধ হয়নি। এ কারণে দীর্ঘদিনের ভাড়া বকেয়া রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, একাধিকবার ভাড়া চাইতে গেলে তাকে বিভ্রান্ত করা হয়। পরবর্তীতে জমি ফেরত চাইলে উল্টো আর্থিক দাবি তোলা হয় এবং জমিতে প্রবেশে বাধা দেওয়া হয়। গত ১২ আগস্ট জমিতে গেলে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ আছে।
ভুক্তভোগীর ভাষ্য, তিনি বিষয়টি প্রথমে টঙ্গী পূর্ব থানায় জানান। এরপর পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখলেও অভিযুক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে স্থানীয়দের একজন বলেন, জায়গাটি একসময় খালি ছিল, ভাড়া নেওয়ার পর সেখানে টিনশেড তুলে রিকশার গ্যারেজ চালানো হচ্ছে। এখন মালিকানা ও ভাড়া নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।
অভিযোগকারী সিরাজুল ইসলাম প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও জমি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাসিক ভাড়া না পাওয়া, জমি ফেরত চাওয়ায় উত্তেজনা

টঙ্গীতে জমি ভাড়া নিয়ে বিরোধ, থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ

আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫