ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

টঙ্গীতে ভুয়া ফেসবুক আইডি খুলে চাঁদা দাবি ও হত্যার হুমকি

md younus
  • আপডেট সময় : ১০:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ২২১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে লেখক, গবেষক ও দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম এর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। গত বৃহস্পতিবার এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত পৌনে দশটার দিকে তিনি তার নিজ ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান—“জাহাঙ্গীর বেন্ডার” নামে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। ওই আইডির প্রোফাইলে দলিল লেখক লোগো ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, এই ভুয়া আইডি থেকে তার ব্যক্তিগত বন্ধু, সহকর্মী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জনকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, “আমি বহু বছর ধরে সততা, নিষ্ঠা আর মানুষের আস্থা নিয়ে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার হিসেবে কাজ করছি। সমাজে মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে কখনো অন্যায়ের সঙ্গে আপস করিনি। অথচ আজ আমার নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম জানান—“জাহাঙ্গীর আলমের অভিযোগ আমরা পেয়েছি। একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
প্রসঙ্গত, এর আগে দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সততা, সমাজসেবা ও পেশাগত অবদানের ওপর প্রশংসাসূচক লেখা প্রকাশিত হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে পেশাগত ও সামাজিক মর্যাদা বজায় রেখে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।
সমাজের বিশিষ্টজনরা মনে করছেন, “জাহাঙ্গীর আলমের মতো একজন সৎ ও মর্যাদাবান ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অপচেষ্টা আসলে পেশাজীবী সমাজ ও ন্যায়বিচারের প্রতি আঘাত।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীতে ভুয়া ফেসবুক আইডি খুলে চাঁদা দাবি ও হত্যার হুমকি

আপডেট সময় : ১০:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫