ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালনে গিয়ে আরও ২ জনের মৃত্যু ফারাক্কা দিবস উপলক্ষে বাণী ১১ বিশ্ববিদ্যালয়ে ‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগে জামায়াতের তীব্র প্রতিবাদ মানবতার রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হাজী মোঃ জহিরুল ইসলামের পবিত্র ঈদুল আযহায় ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তা অসুস্থ শরীরেও থেমে নেই মানুষের সেবক ৪৭নং ওয়ার্ডজুড়ে আলহাজ্ব মোঃ আইয়ুব আলীর মানবিক মহাকাব্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল করেছেন সর্বশেষ আসমানী কিতাব পবিত্র আল-কুরআন। দুই দশকের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএসের আরও ৯৬ জনের নিয়োগ প্রতি মাসেই বাড়ছে সড়ক মৃত্যুর মিছিল, এপ্রিলেই ৫১০ প্রাণহানি ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে চলছে সরকার, দাবি তথ্যমন্ত্রীর

হজ পালনে গিয়ে আরও ২ জনের মৃত্যু

মোঃ হাবিবুর রহমান (হাবিব)
  • আপডেট সময় : ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৫০০ বার পড়া হয়েছে

ছবি, সংগৃহীত
হজ পালন করতে গিয়ে সৌদি আরবের আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ পুরুষ ও ৪ নারী। নিহতেরা হলেন- গাজীপুর সদরের বাসিন্দা নাসরীন জাহান ও সাভারের নুসরাত শারমীন।
হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।
এদিকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন রয়েছেন। মোট ১৪৬টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ৪৩০টি সেবা দেওয়া হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজ পালনে গিয়ে আরও ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬