ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালনে গিয়ে আরও ২ জনের মৃত্যু ফারাক্কা দিবস উপলক্ষে বাণী ১১ বিশ্ববিদ্যালয়ে ‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগে জামায়াতের তীব্র প্রতিবাদ মানবতার রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হাজী মোঃ জহিরুল ইসলামের পবিত্র ঈদুল আযহায় ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তা অসুস্থ শরীরেও থেমে নেই মানুষের সেবক ৪৭নং ওয়ার্ডজুড়ে আলহাজ্ব মোঃ আইয়ুব আলীর মানবিক মহাকাব্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল করেছেন সর্বশেষ আসমানী কিতাব পবিত্র আল-কুরআন। দুই দশকের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএসের আরও ৯৬ জনের নিয়োগ প্রতি মাসেই বাড়ছে সড়ক মৃত্যুর মিছিল, এপ্রিলেই ৫১০ প্রাণহানি ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে চলছে সরকার, দাবি তথ্যমন্ত্রীর

নিজ উদ্যোগে খোয়া-রাবিশ ফেলে রাস্তা মেরামত করে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমালেন সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু

প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নে আস্থার নাম মোঃ কামরুল ইসলাম কামু এরশাদনগর ৪৯নং ওয়ার্ডের ৪নং ব্লকের দীর্ঘদিনের ভাঙা রাস্তা সংস্কার

প্রতিনিধির নামঃ মোঃ ইউনুস আলি
  • আপডেট সময় : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ৬৩৫ বার পড়া হয়েছে

এরশাদনগর ৪৯নং ওয়ার্ডের ৪নং ব্লকের দীর্ঘদিনের অবহেলিত ও চলাচলের অনুপযোগী রাস্তাটি অবশেষে সংস্কার করে দিয়েছেন সমাজসেবক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, অফিসগামী মানুষ, নারী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষাকালে কাদা-পানি আর শুকনো মৌসুমে ধুলাবালিতে পথচারীদের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর।
এলাকাবাসীর অভিযোগ ছিল, অনেকেই কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেননি। অবশেষে মানুষের কষ্ট দেখে নিজ উদ্যোগে খোয়া, রাবিশ ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে রাস্তাটি মেরামতের কাজ সম্পন্ন করেন মোঃ কামরুল ইসলাম কামু।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি শুধু ৪নং ব্লকের জন্য নয়, বরং দূর-দূরান্তের মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। এরশাদনগরের বেরিবাঁধ সংলগ্ন এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হাট-বাজার, গার্মেন্টস, অফিস-আদালত ও বিভিন্ন কর্মস্থলে যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। মোঃ কামরুল ইসলাম কামু বলেন, “অনেকেই নির্বাচন করবেন বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু মানুষের কষ্ট লাঘবে বাস্তবে কাজ করেন না। আমি মনে করি, এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তারা সবাই আমার ভাই-বোন। মানুষের কষ্ট আমি সহ্য করতে পারিনি বলেই নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করেছি। মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়েই আমি সবসময় চলতে চাই। আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকার তৌফিক দেন।”
তিনি আরও বলেন, “শুধু রাস্তা নয়, আমি ড্রেন পরিষ্কার, সামাজিক উন্নয়নমূলক কাজ, কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার ওষুধ ছিটানোসহ এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমি চাই সবসময় মানুষের পাশে থাকতে এবং মানুষের সেবা করে যেতে।” রাস্তাটি সংস্কারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা মোঃ কামরুল ইসলাম কামুর এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, কথার চেয়ে কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন তিনি। তাঁর এই উদ্যোগ এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজ উদ্যোগে খোয়া-রাবিশ ফেলে রাস্তা মেরামত করে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমালেন সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু

প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নে আস্থার নাম মোঃ কামরুল ইসলাম কামু এরশাদনগর ৪৯নং ওয়ার্ডের ৪নং ব্লকের দীর্ঘদিনের ভাঙা রাস্তা সংস্কার

আপডেট সময় : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬