ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালনে গিয়ে আরও ২ জনের মৃত্যু ফারাক্কা দিবস উপলক্ষে বাণী ১১ বিশ্ববিদ্যালয়ে ‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগে জামায়াতের তীব্র প্রতিবাদ মানবতার রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হাজী মোঃ জহিরুল ইসলামের পবিত্র ঈদুল আযহায় ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তা অসুস্থ শরীরেও থেমে নেই মানুষের সেবক ৪৭নং ওয়ার্ডজুড়ে আলহাজ্ব মোঃ আইয়ুব আলীর মানবিক মহাকাব্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল করেছেন সর্বশেষ আসমানী কিতাব পবিত্র আল-কুরআন। দুই দশকের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএসের আরও ৯৬ জনের নিয়োগ প্রতি মাসেই বাড়ছে সড়ক মৃত্যুর মিছিল, এপ্রিলেই ৫১০ প্রাণহানি ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে চলছে সরকার, দাবি তথ্যমন্ত্রীর

কাউন্সিলর হওয়ার দৌড়ে মাদক সংশ্লিষ্টদের তৎপরতা, বস্তিতে গড়ে উঠছে নিয়ন্ত্রণকেন্দ্র অন্যদিকে ওসি আরিফুর রহমান ও ওসি মেহেদী হাসানের নেতৃত্বে আইনের কঠোর প্রয়োগ

“মাদক, ছিনতাই আর অবৈধ টাকার রাজনীতি টঙ্গীতে কঠোর অভিযানে পুলিশের দৃঢ় বার্তা”

বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন | টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা
  • আপডেট সময় : ০৩:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ৫৭০ বার পড়া হয়েছে

টঙ্গীর জনপদে এখন যেন এক অদ্ভুত বাস্তবতা একদিকে মাদক ও অপরাধের বিস্তার, অন্যদিকে সেই অপরাধ দমনে পুলিশের নিরলস অভিযান। অভিযোগ উঠছে, যাদের অতীত মাদক, চাঁদাবাজি ও অপরাধের সঙ্গে জড়িত, তারাই এখন কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অবৈধ টাকার দাপটে তারা এলাকায় প্রভাব বিস্তার করে নিজেদের “নেতা” হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। পরিবারকে ব্যবহার করে মাদক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, অনেকেই নিজের স্ত্রী, বোন, অন্যান্য কিশোর ও লোকদের কিংবা আত্মীয়স্বজনকে দিয়ে মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছে। বস্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অদৃশ্য সিন্ডিকে। যেখানে অফিস স্থাপন করে চলছে নিয়ন্ত্রণ, পরিকল্পনা এবং অপরাধের বিস্তার।
হাজী মাজার বস্তি, কেরানির টেক, টঙ্গী রেল স্টেশন, রেল লাইন বস্তি, ব্যাংকের মাঠ, খরতৈল, এরশাদ নগর এসব এলাকায় নিয়মিত অভিযানে বহু মাদক কারবারিকে গ্রেফতার করা হলেও, বড় সিন্ডিকেট এখনও ধরা-ছোঁয়ার বাইরে।
পুলিশের কঠোর অবস্থান: ওসি আরিফুর রহমান ও ওসি মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান এবং টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাদের নেতৃত্বে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযান। ছিনতাইকারী গ্রেফতার। ডাকাতির প্রস্তুতিকালে আটক। হোন্ডা ও প্রাইভেটকারসহ অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দ। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অনেক প্রভাবশালী অপরাধীকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এমনকি রাজনৈতিক পরিচয়ে থাকা কিছু ব্যক্তিকেও ছাড় দেওয়া হয়নি।
ছিনতাই ও অপরাধের নতুন হটস্পট: ২৭ রোড, ময়মনসিংহ রোড ও টঙ্গী মেইন রোড। স্থানীয়দের মতে, টঙ্গীর ২৭ রোড ও মেইন রোড সংলগ্ন এলাকায় কিছু পরিত্যক্ত ও ভাঙা গাড়ি দীর্ঘদিন চালিয়ে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আসা যাওয়া করে। এসব গাড়িকে কেন্দ্র করে রাতের বেলায় গড়ে উঠছে অপরাধের আস্তানা। অভিযোগ রয়েছে, দিনে এসব গাড়িতে গার্মেন্টস কর্মীদের আনা-নেওয়া করা হয়। রাত ১০-১১টার পর সেখানে মাদক সেবন শুরু হয়। এরপর সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালিত হয়। এমনকি কিছু রাজনৈতিক পরিচয়ের লোকজন এসব চক্র থেকে চাঁদা আদায় করে বলেও অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসার আশঙ্কা। মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণে টঙ্গীতে কিশোর গ্যাং এবং অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের সক্রিয়তা বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে টঙ্গী একটি অপরাধের অভয়ারণ্য হয়ে উঠতে পারে।
অবৈধ টাকায় নির্বাচন: গণতন্ত্রের জন্য হুমকি। অনেক সম্ভাব্য প্রার্থী প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন “১ থেকে ২ কোটি টাকা খরচ করব” যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থের উৎস কোথায়? আর এভাবে নির্বাচনে অংশ নিলে সাধারণ মানুষের অধিকার কতটা সুরক্ষিত থাকবে?
টঙ্গীর মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশায়। পুলিশের চলমান অভিযান আশার আলো জাগালেও, বড় সিন্ডিকেট ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। ওসি মোঃ আরিফুর রহমান ও ওসি মেহেদী হাসানের নেতৃত্বে চলমান এই অভিযান অব্যাহত থাকুক, টঙ্গী হোক মাদক ও অপরাধমুক্ত, নিরাপদ একটি জনপদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউন্সিলর হওয়ার দৌড়ে মাদক সংশ্লিষ্টদের তৎপরতা, বস্তিতে গড়ে উঠছে নিয়ন্ত্রণকেন্দ্র অন্যদিকে ওসি আরিফুর রহমান ও ওসি মেহেদী হাসানের নেতৃত্বে আইনের কঠোর প্রয়োগ

“মাদক, ছিনতাই আর অবৈধ টাকার রাজনীতি টঙ্গীতে কঠোর অভিযানে পুলিশের দৃঢ় বার্তা”

আপডেট সময় : ০৩:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬