ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালনে গিয়ে আরও ২ জনের মৃত্যু ফারাক্কা দিবস উপলক্ষে বাণী ১১ বিশ্ববিদ্যালয়ে ‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগে জামায়াতের তীব্র প্রতিবাদ মানবতার রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হাজী মোঃ জহিরুল ইসলামের পবিত্র ঈদুল আযহায় ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তা অসুস্থ শরীরেও থেমে নেই মানুষের সেবক ৪৭নং ওয়ার্ডজুড়ে আলহাজ্ব মোঃ আইয়ুব আলীর মানবিক মহাকাব্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল করেছেন সর্বশেষ আসমানী কিতাব পবিত্র আল-কুরআন। দুই দশকের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএসের আরও ৯৬ জনের নিয়োগ প্রতি মাসেই বাড়ছে সড়ক মৃত্যুর মিছিল, এপ্রিলেই ৫১০ প্রাণহানি ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে চলছে সরকার, দাবি তথ্যমন্ত্রীর

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে চলছে সরকার, দাবি তথ্যমন্ত্রীর

মোঃ হাবিবুর রহমান (হাবিব)
  • আপডেট সময় : ০৩:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৫১০ বার পড়া হয়েছে

ফাইল ছবি
দেশের বর্তমান সরকার ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগের সরকারের সময়ের “ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতির” প্রভাব সামাল দিতে অন্তত আরও দুই বছর সময় লাগবে।
বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা এমন একটি অর্থনীতি পেয়েছি, যেখানে ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে।” তিনি জানান, দেশের রপ্তানি আয় বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আসে ২০ থেকে ২২ বিলিয়ন ডলার। অন্যদিকে আমদানিনির্ভর অর্থনীতির কারণে ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়।
তিনি বলেন, “এই ভাঙা অর্থনীতি থেকে দেশকে স্বাবলম্বী করতে সরকারের কমপক্ষে দুই বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে কেউ যেন রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে তিনি রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার ওপরও জোর দেন। তথ্যমন্ত্রীর ভাষায়, “আমরা একত্রিত না থাকলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।”
ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সমাজে বিরোধ তৈরির চেষ্টা করা হয়েছিল।”
তিনি আরও বলেন, দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ রয়েছে এবং সেটি ধরে রাখা জরুরি। জাতীয় সংসদে গঠনমূলক বিতর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন কোনোভাবেই সামাজিক অস্থিরতায় রূপ না নেয়।
অনুষ্ঠানে উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষায় ধর্মীয় নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “আগামী দুই বছর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে না পারলে অর্থনৈতিক পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে,” যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে চলছে সরকার, দাবি তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৩:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬