শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বশির আহমেদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় : ১০:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৭০২ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর জেলা মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ।
এক বিবৃতিতে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় প্রতীক। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম এবং জনগণের কল্যাণে নিবেদিত কর্মসূচি আজও দেশের মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য গঠনে শহীদ জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
শাহাদত বার্ষিকী উপলক্ষে বশির আহমেদ শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে তিনি দেশবাসীর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।





















