ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

মালয়েশিয়া ফেরত ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ২১১৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, “মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও যোগ করে বলেন, “যারা এসেছে তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।”
শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিল না। পরিদর্শনে মূলত কীভাবে রপ্তানি করা হয়, সেটাই দেখা হচ্ছে। এনবিআরের সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে। আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে, সেখানে বড় একটি সুবিধা থাকবে, সেটি হলো- যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয়, পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেয়া যাবে।
বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালয়েশিয়া ফেরত ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫