ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

মানব জাতির কলঙ্ক শেখ হাসিনা—তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল

md younus
  • আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ২১১৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর রোববার রাজধানীর জিয়া উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে বললেন, “আমরা ৭১ সালে যুদ্ধ করেছিলাম, একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের প্রশাসন, যারা রাষ্ট্রর নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে। তারা আজ আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কী নির্মম, নৃশংস, অমানবিক। এ জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। হাসিনা মানব জাতির একটা কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন; তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।”
মির্জা ফখরুল ইসলাম আরও যোগ করে বলেন, “এটা না করলে ভবিষ্যতে জাতি আমাদের গ্রহণ করবে না। এ জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা ফান্ড রেইজ করবো। সেই ফান্ড থেকে এই পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো।”
“‌একজন শহীদের মা, কেঁদে কেঁদে বলছিলেন, যে ছেলেটিকে দেখ আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আমার ভষিষ্যতের; সেই ছেলেটিকে ওরা কেড়ে নিয়ে গেছে। কেড়ে নিয়ে গেছে একটা নিদারুন ভয়াবহ মর্মান্তিক পাশবিকভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে, বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও ৬-৭টা লাশের সাথে তাকে পুড়িয়ে দিল। চিন্তা করতে পারেন? একটা স্বাধীন দেশের নাগরিক আমরা!”
‘একজন শহীদের পিতা বললেন, ‘আমরা আশা করেছিলাম, এই অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে। একটা কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো।’ আমরা বিশ্বাস করি সেটা হবে’-উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক পথ থাকবে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে। এই সবগুলো মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণের কথা বলছি। যা অনেক আগেই আমাদের দেশনেত্রী খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন। ”
‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, এর মধ্যে আজকের সংস্কারের প্রত্যেকটি বিষয় রয়েছে। এটা আমরা ২০২২ সালে দিয়েছি। আমি আজ ওই তর্কে যেতে চাই না, আমার কতজন শহীদ হয়েছে, আমার কার কী হলো। কেননা আমার মনে হয়, সেটাতে স্বার্থপরতার একটা ব্যাপার রয়েছে। আমার দায়িত্ব হলো, জাতিকে আমাকে উপরে তুলতে হবে’-যোগ করেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানব জাতির কলঙ্ক শেখ হাসিনা—তাকে ক্ষমা নয়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫