গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন
টঙ্গীর বৃহত্তম গরুর হাট পরিচালনায় সাবেক বিএনপি নেতা জাবেদ আহমেদ সুমনের মানবিক উদ্যোগ
- আপডেট সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ২১৩১ বার পড়া হয়েছে

সাবেক টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, গাজীপুর মহানগরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সরকার জাবেদ আহমেদ সুমন এ বছর টঙ্গীর অন্যতম বৃহত্তম গরুর হাটের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পর তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গরীব-দুঃখী মানুষের কল্যাণে হাট পরিচালনায় মানবিক ও স্বচ্ছ নীতি গ্রহণের ঘোষণা দেন।
তিনি বলেন, “এই হাটে কোনো বাড়তি চাঁদা বা অতিরিক্ত খরচ চাপিয়ে দেওয়া হবে না। সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণি যেন স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারেন, সেজন্য সর্বনিম্ন চার্জ নির্ধারণ করা হবে।” এছাড়া, হাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে, জনসাধারণের সুবিধার্থে একটি সেবাদানকারী স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “এই হাট হবে একটি সেবার কেন্দ্র, যেখানে ব্যবসা হবে মানবিকতার আলোকে। আমরা চাই হাটে আগত সবাই যেন নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং সম্মানজনকভাবে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।”
এই উদ্যোগের অংশ হিসেবে তিনি গাজীপুর মহানগর বিএনপির সকল নেতাকর্মী, সমর্থক এবং টঙ্গীসহ আশপাশের সকল এলাকাবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “এই ঈদ হোক সহমর্মিতা, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের এক মেলবন্ধন। সকলে যেন পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেটাই আমাদের কামনা।”
এলাকাবাসী এই মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলছেন, সরকারের দায়িত্বশীল মনোভাব হাট ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি নিয়ে আসবে।





















