ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি

md younus
  • আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ২১১৪ বার পড়া হয়েছে

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে কর্মসূচি পালন করবে এনসিপি। এই পদযাত্রা দেশের ৬৪টি জেলায় ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে। পদযাত্রার সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। এ সময় কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজখবর নেবেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অনেক অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও জানান, ১৬ জুলাই দিনটিকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করবে এনসিপি। এই দিনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়া ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালন করবে দলটি। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরাই জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার দেবো।” এ কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করবে এনসিপি। ওই দিন সারা দেশে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মাসব্যাপী এ কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন যুগ্ম আহ্বায়ক অনিক রাজ।
এনসিপি নেতা নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।”
এভাবে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি

আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫