ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ফ্যাসিবাদ বিরোধী শপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

জাতীয় যুবশক্তির গাজীপুর জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ২৩৬২ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার বড়বাড়ি এলাকার বাদশা মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স রুমে “জাতীয় যুবশক্তি’র জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সামাজিক ন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

Exif_JPEG_420

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, বিশিষ্ট যুব সংগঠক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুহিন মাহমুদ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), ইয়াসিন আরাফাত (সিনিয়র সংগঠক), নিশাত আহমেদ (যুগ্ম সদস্য সচিব), ও রাদিথ বিন জামান—সবাই জাতীয় যুবশক্তির সক্রিয় সংগঠক।
সভা সঞ্চালনা করেন মোঃ মোহসিন উদ্দিন এবং সভাপতিত্ব করেন এম.এ. ইসলাম আসাদ, সংগঠক জাতীয় যুবশক্তি। এসময় আরও উপস্থিত ছিলেন ফরহাদ, মোঃ তানজিম (যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুর) এবং গাজীপুর জেলার বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্প্রতি প্রয়াত মোহাম্মদ আসাদ ও মোহাম্মদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভায় বক্তারা ঘোষণা দেন, “জাতীয় যুবশক্তি” একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করবে। সংগঠনের লক্ষ্য হলো—সমাজ থেকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মিথ্যা মামলা, হয়রানি, নিরীহ মানুষের ওপর দমন-পীড়ন এবং সব ধরনের সামাজিক অন্যায় দূর করা। সংগঠনের সদস্যরা শপথ নেন—কারো সঙ্গে মারামারি, ঝগড়া-বিবাদে জড়াবেন না এবং সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
বক্তারা বলেন, দেশে যারা এখনো স্বৈরাচারী শাসনের ধারা ধরে রাখতে চায়, তারা যেন এই চিন্তা থেকে সরে আসে। তারা সতর্ক করে বলেন—এ দেশে আর খুন, গুম, দমন-পীড়নের জায়গা হবে না। ছয় দিনের মধ্যেই জনগণ অন্যায়কারীকে প্রতিরোধ করতে পারে—তার উদাহরণ আগে আছে।
বক্তারা আরও জানান, “জাতীয় যুবশক্তি” ভবিষ্যতে রাজনীতির মূলধারায় প্রবেশ করে নতুন নেতৃত্ব গড়ে তুলতে চায়। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলায় সংগঠনের শক্ত ভিত্তি গড়ে তোলার ঘোষণা দেন নেতারা।
শেষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল—
“ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় যুবশক্তি জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ”,
“লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে”,
“যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ”।
বক্তারা অঙ্গীকার করেন, জাতীয় যুবশক্তি ভবিষ্যতের একটি সৎ, সাহসী ও গণমুখী নেতৃত্বের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে সুশাসন ও মানবিকতার পথে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্যাসিবাদ বিরোধী শপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

জাতীয় যুবশক্তির গাজীপুর জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫