ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইসরায়েলের সীমা লঙ্ঘনের দাঁতভাঙা জবাব দেবে ইরান

md younus
  • আপডেট সময় : ০৪:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ২২১৫ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসরায়েলের যেকোনো আক্রমণের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ইরান কোনো যুদ্ধবিরতির আলোচনা করেনি।
সাক্ষাৎকারে আব্বাস আরাগচি ইসরায়েল-আমেরিকার আগ্রাসন, ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা, ভবিষ্যতের আলোচনার দিকনির্দেশা, জাতিসংঘ পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত এবং ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যেই জেনেভা ও ইস্তাম্বুলে তার কূটনৈতিক সফর নিয়ে আলোচনা করেন।
আরাগচি বলেন, “হতাশা থেকে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলি শাসকগোষ্ঠী বাধ্য হয়ে তাদের ১২ দিনের আগ্রাসনমূলক যুদ্ধ শেষ করেছে। ইরানের পাল্টা হামলায় অধিকৃত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সিয়োনিস্ট শাসকগোষ্ঠীই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। ইসরায়েলি শাসকরা আগ্রাসন বন্ধের ইচ্ছা প্রকাশ করে জানায়, যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান পাল্টা হামলা বন্ধ করে, তাহলে তারাও গোলাগুলি বন্ধ রাখবে।”
পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করে বলেন, ইরানের নীতিনির্ধারকরা শুধুমাত্র সেই শর্তেই পাল্টা হামলা বন্ধ করতে রাজি হয়েছিলেন, যদি শত্রু পক্ষ বিনা শর্তে আগ্রাসন বন্ধ করে। শেষ পর্যন্ত ইসরায়েলি পক্ষ সেই শর্ত মেনে নেয়, কারণ তারা প্রতিরোধে ব্যর্থ হচ্ছিল।
“সিয়োনিস্ট শাসকগোষ্ঠী যদি আবার কোনো সীমা লঙ্ঘন করে, তাহলে ইরান কঠোরভাবে জবাব দেবে”-যোগ করেন এ মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসরায়েলের সীমা লঙ্ঘনের দাঁতভাঙা জবাব দেবে ইরান

আপডেট সময় : ০৪:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫