ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন শেকড় থেকে মানুষের হৃদয়ে মোঃ সোলাইমান সরকারের গল্প

মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও ব্যাপক তেল রপ্তানি করছে ইরান

md younus
  • আপডেট সময় : ০৮:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১৮১০ বার পড়া হয়েছে

আজ শুক্রবার এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যেও ইরান প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রপ্তানি করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
আইইএর সর্বশেষ তেলবাজার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় মাস অর্থাৎ এপ্রিল মাসে ওপেকের (তেল রপ্তানিকারক দেশগুলোর জোট) তেল উৎপাদন দৈনিক ৬ লাখ ২০ হাজার ব্যারেল কমে দাঁড়িয়েছে ২ কোটি ১ লাখ ৮০ হাজার ব্যারেলে।
প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসেও হরমুজ প্রণালিতে অবরোধ ও আঞ্চলিক সংঘাতের কারণে ওপেকের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মার্চ ও এপ্রিল-এই দুই মাসে প্রতিদিন ওপেকের মোট উৎপাদন কমেছে প্রায় ৯৫ লাখ ৭০ হাজার ব্যারেল।
আইইএ বলছে, এই সময়ে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদনে প্রায় ৩২ শতাংশ পতন ঘটেছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা ওপেক সদস্য দেশগুলো উৎপাদন ঘাটতি কার্যকরভাবে পূরণ করতে পারেনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবরোধের পরও নিজেদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও ব্যাপক তেল রপ্তানি করছে ইরান

আপডেট সময় : ০৮:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬