ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন শেকড় থেকে মানুষের হৃদয়ে মোঃ সোলাইমান সরকারের গল্প

মালয়েশিয়ায় হাসপাতালে

md younus
  • আপডেট সময় : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১৮১৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৯ মে) মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে গিয়ে তিনি বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে ভিন্ন অবস্থানে থাকলেও অসুস্থ নেতাকে দেখতে যাওয়ার এই ঘটনাকে অনেকেই রাজনৈতিক সৌহার্দ্যের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরেই মির্জা আব্বাস শারীরিক জটিলতায় ভুগছেন এবং কয়েক ধাপে বিদেশে তার চিকিৎসা চলছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
পরবর্তীতে শনিবার (১৫ মার্চ) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য সোমবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে গিয়ে মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। রাজনৈতিক মহলেও এই সাক্ষাৎকে মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় হাসপাতালে

আপডেট সময় : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬