ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

বেকারদের কর্মসংস্থান, মশা নিধন কার্যক্রম, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে শ্রমিক ও অসহায় মানুষের পাশে নিরলস সেবা

“আপনার আশা, আমার অঙ্গীকার” মানবিক উন্নয়নের পথে আলহাজ্ব বছির আহমেদ বাবুর ব্যতিক্রমী উদ্যোগ

md younus
  • আপডেট সময় : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১৭৭৬ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের ৪৩নং ওয়ার্ডে এক মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক আলহাজ্ব বছির আহমেদ বাবু। “আপনার আশা, আমার অঙ্গীকার” এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে তিনি এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেকারদের কর্মসংস্থানে নতুন দিগন্ত। এলাকার শিক্ষিত কিন্তু বেকার যুবক ও ছাত্রদের কর্মসংস্থানের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে লোক নিয়োগ দিয়েছেন। মশা নিধন কার্যক্রম পরিচালনার জন্য টিমওয়ার্ক গঠন করে টিম লিডার নিয়োগ দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অন্যদিকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উদ্যোগ। মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ৪৩নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি, ড্রেন ও নোংরা স্থান চিহ্নিত করে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। মশার বংশ ধ্বংসে বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য নিজ বাসাতেই একটি অস্থায়ী অফিস স্থাপন করেছেন তিনি। এছাড়াও ড্রেন পরিষ্কার, ময়লা অপসারণ এবং পানি জমে থাকা রোধে কর্মী নিয়োগ দিয়ে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলছেন।

নিজস্ব অর্থায়নে জনকল্যাণে সমাজসেবার এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছেন সম্পূর্ণ নিজের অর্থায়নে। আল্লাহ প্রদত্ত সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করাই তার মূল লক্ষ্য। তিনি মনে করেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় ইবাদত। অসহায় মানুষের পাশে নির্ভরতার প্রতীক। বিধবা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে সবসময় ছুটে যান তিনি। যেসব পরিবারের মেয়েদের বিয়ে অর্থাভাবে আটকে আছে, সেখানে অভিভাবকের ভূমিকা পালন করে আর্থিক সহায়তা প্রদান করছেন। শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বই, ভর্তি ফি, পোশাকসহ প্রয়োজনীয় খরচ বহন করছেন নিয়মিত।
করোনাকালে অনন্য মানবিক দৃষ্টান্ত। করোনাকালে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় তিনি নজিরবিহীন সহায়তা প্রদান করেন। খামের ভিতরে নগদ অর্থ এবং বস্তাভর্তি চাল, ডাল, আলু, সয়াবিন তেলসহ তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করে অসংখ্য পরিবারকে সহায়তা করেন।
শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অসহায় শ্রমিকদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। শ্রমিকদের জন্য নগদ অর্থ সহায়তা, ফ্যামিলি প্যাকেজ (খাদ্যসামগ্রী) এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের সম্মান জানানো হবে। তিনি শ্রমিকদের দাওয়াত দিয়ে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন, যাতে তারা পরিবার-পরিজন নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন।
স্বাস্থ্যসেবা ও শিশু সহায়তা। শিশুদের দুধ কেনা থেকে শুরু করে অসুস্থদের ওষুধের খরচ, সবক্ষেত্রেই তার সহায়তা অব্যাহত। কেউ তার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরে যায় না, এটাই এলাকাবাসীর বিশ্বাস।
উন্নয়নের প্রতিশ্রুতি। আলহাজ্ব বছির আহমেদ বাবু বলেন, “আমি বেঁচে থাকা পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো। এই এলাকার প্রতিটি মানুষ যেন সুযোগ-সুবিধা পায়, সেটাই আমার লক্ষ্য।” এলাকাবাসীর মতে, তার এই মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম ৪৩নং ওয়ার্ডকে একটি আদর্শ ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেকারদের কর্মসংস্থান, মশা নিধন কার্যক্রম, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে শ্রমিক ও অসহায় মানুষের পাশে নিরলস সেবা

“আপনার আশা, আমার অঙ্গীকার” মানবিক উন্নয়নের পথে আলহাজ্ব বছির আহমেদ বাবুর ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬