ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যার অভিযোগ; নিহত অটোরিকশা চালক, আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত স্ত্রীকে

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

md younus
  • আপডেট সময় : ০৮:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১৫৯৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে অটোরিকশাচালক স্বামীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে পিপাশা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২২) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেপ্তার হওয়া পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে স্বপরিবারে টঙ্গীতে আসেন আবুল কালাম। তিনি মাছিমপুর কলাবাগান বস্তিতে একটি বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে স্ত্রী পিপাশা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আবুল কালামকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পিপাশাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।” পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যার অভিযোগ; নিহত অটোরিকশা চালক, আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত স্ত্রীকে

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬