শিল্পাঞ্চলের রক্ষাকবচ এই সৎ ওসি
গাছা থানায় মোঃ আমিনুল: জনআস্থার নতুন অধ্যায়, আগমনে ফিরছে স্বস্তি ও নিরাপত্তা
- আপডেট সময় : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ২৪৬৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ শিল্পঘন এলাকা গাছা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রশংসিত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তার আগমনেই এলাকাজুড়ে বিরাজ করছে স্বস্তির বাতাস, জনমনে সৃষ্টি হয়েছে নতুন আস্থার আলো।
ডিবি শাখায় কর্মরত অবস্থায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সাহসী ও সফল অভিযান পরিচালনার কারণে ইতোমধ্যে মোঃ আমিনুল ইসলাম জনগণ ও প্রশাসনের কাছে একজন সৎ, দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। গাছা থানার মতো জটিল ও চ্যালেঞ্জিং এলাকায় তার পদায়নকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা ও হৃদয়ভরা দোয়ার মাধ্যমে।
প্রতিদিন শত শত মানুষ থানায় এসে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কারণ দীর্ঘদিন ধরে গাছা থানার জনগণ একটি শক্তিশালী, নীতিনিষ্ঠ ও সাহসী নেতৃত্বের প্রত্যাশায় ছিলেন, যিনি আইনের শাসন প্রতিষ্ঠা করে এলাকায় শান্তি ফেরাতে পারবেন।
স্থানীয় এক প্রবীণ বলেন, “নতুন ওসি সাহেব শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন মানবিক মানুষ। তার মধ্যে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা রয়েছে।”
শিল্পাঞ্চলভিত্তিক গাছা থানা বরাবরই নানা অসামাজিক কর্মকাণ্ড, শ্রমিক অসন্তোষ ও অপরাধচক্রের কারণে ঝুঁকিপূর্ণ। এখানে একজন দূরদর্শী এবং কঠোর অফিসারের প্রয়োজন, যিনি একদিকে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, অন্যদিকে জনতার আস্থার প্রতীক হবেন। মোঃ আমিনুল ইসলামের যোগদান সেই প্রত্যাশারই বাস্তব রূপ।
তার সততা, সাহসিকতা ও নিরলস পরিশ্রম গাছা থানাকে নিরাপত্তা ও শৃঙ্খলার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবে বলে এলাকাবাসী দৃঢ় বিশ্বাস পোষণ করছেন।





















