ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

md younus
  • আপডেট সময় : ১২:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৭০০ বার পড়া হয়েছে

দেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রে সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শক-সমালোচকদের কাছে আলাদা এক অবস্থান তৈরি করেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে তার কাজ। এবার ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বিয়ে, প্রেম ও কাঙ্ক্ষিত পাত্রের খোঁজে থাকার বিষয়টি প্রকাশ করেন বাঁধন। এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সে প্রসঙ্গে বাঁধন অকপটে বলেন, হ্যা ডেফিনেটলি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর সেটা দীর্ঘ চার বছর। পরবর্তীতে নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, গত বছরই তার বিয়ের জোরালো পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন বলেন, মাঝখানে বিয়েও করতে চাইলাম। আশেপাশে এত ছেলে খুঁজলাম। বিয়ের পাত্র পেলাম না। এখনও খুঁজছি, যদি কাউকে পাই, আবার প্রেম করব, প্রেমে থাকতে চাই। বিয়ের পরিকল্পনা আমার সত্যিই ছিল, কিন্ত ওইরকম মানুষ পেতে হবে। তবে একজন ছেলেকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে (পাত্র) ভেগে গেছেন। যেহেতু তিনি ভেগে গেছেন, তাই বিয়ে করার মতো পাত্র এখনও আমি পাইনি। প্রেম করার মতো ছেলে পেয়েছি, তবে বিয়ে করার মতো পাত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ আসলে। এদিকে, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূরের তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বাঁধন। চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও আগের কাজগুলো নিয়ে এখনো বেশ আলোচনায় রয়েছেন তিনি। আর কাজের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত ও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

আপডেট সময় : ১২:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬