ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

গাছা থানা জিয়া সংসদের পরিচিতি সভা ও সাংগঠনিক ঘোষণা অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশী জাতীয়তাবাদ জিন্দাবাদ জিয়া সংসদের গাছা থানা, গাজীপুর মহানগর শাখার ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শরীফপুর আদর্শ বিদ্যানিকেতন ১-২ স্কুল মাঠ প্রাঙ্গণে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আল-আমিন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহসভাপতি মোঃ চান মিয়া মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান, প্রচার সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ আলী রাজু। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জবাইদুর, মিথুন চন্দ্রশীল, মোঃ মাসুদ রানা, স্বপন হাওলাদার, সোহেলুর রহমান, মোঃ ফারুক, মোঃ সোহেল মিয়া এবং মোঃ রফিকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মাস্টার—শরীফপুর আদর্শ বিদ্যানিকেতন ১-২, অনন্ত মডেল স্কুল (শাখা ১-৩) ও মা হালিমা আদর্শ হাফিজিয়া মাদ্রাসার উপস্থাপনা পরিচালক এবং একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আবুল কালাম, স্থানীয় এক সাংগঠনিক কর্মী ও সমাজসেবক।
প্রধান বক্তা ছিলেন মোঃ সাইফুল ইসলাম, যিনি গাজীপুর মহানগর জিয়া সংসদের সাধারণ সম্পাদক এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শরিফুল ইসলাম কানন—মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি জনস্বাস্থ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কাজে যুক্ত রয়েছেন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান, যিনি গাছা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য হিসেবে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন।
বক্তারা বলেন, “জিয়া সংসদ একটি আদর্শভিত্তিক সংগঠন, যা কোনো চাঁদা বা বাহ্যিক সাহায্য ছাড়াই সদস্যদের স্ব-অর্থায়নে পরিচালিত হয়। সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।”
পরিচিতি সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয় এবং তাঁকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাছা থানা জিয়া সংসদের পরিচিতি সভা ও সাংগঠনিক ঘোষণা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫