৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম পরিচালনায় হেলথ ম্যানেজার ইউসুফ আলী খান; দরিদ্র জনগোষ্ঠীর পাশে বছরের পর বছর ধরে মানবিক উদ্যোগ
এরশাদনগর ৪৯নং ওয়ার্ডে শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে প্রশংসিত টিডিপি
- আপডেট সময় : ০৯:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১৭৪৮ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের এরশাদনগর ৪৯নং ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছরের ১ দিন কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করছে টিডিপি (TDP)। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ডি.আর.আর-এর হেলথ ম্যানেজার ইউসুফ আলী খান।

জানা যায়, চলমান এই টিকাদান কার্যক্রম এপ্রিল মাস থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত অব্যাহত রয়েছে। যেসব শিশু এখনো টিকা গ্রহণ করতে পারেনি, তাদের জন্যও অতিরিক্ত সময় দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতিবছরের মতো এবারও এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরশাদনগর এলাকার অধিকাংশ মানুষ আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় স্বাধীনতার পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান এখানে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিডিপির এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
হেলথ ম্যানেজার ইউসুফ আলী খান বলেন, “একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে, সেটিই আমাদের লক্ষ্য। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, হাম-রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে এ ধরনের গণসচেতনতামূলক টিকাদান কার্যক্রম শিশুদের নিরাপদ ও সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















