ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

ইসি পূণগঠণ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় এনসিপি

md younus
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ২১১৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে বললেন,
“বর্তমান নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যতদিন বেঁচে আছি, এই কমিশন পুনর্গঠন করে ছাড়বই।”
সমাপনী বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বর্তমান নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যান্ডেড নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন জায়গা দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থীদের বের করে দেন, আমরা দেখতে চাই। বিএনপির লাশের রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এ বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আপনি ভারত থেকে এসে ভারতের দালাল হয়ে গেছেন। দেশ ধ্বংস করছেন। সালাউদ্দিন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন।”
এ সময় আইন উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “ড. আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয় টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে আপনি বেআইনি করছেন। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।”
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২০২২-এর যে আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশনের যারা গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতি করেছিল, কর্মকর্তা-কর্মচারী অনেকে এর সঙ্গে জড়িত ছিল। জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো, ইসিকে পুনর্গঠন করতে হবে।আমরা কয়েকদিন আগেও মাঠে নেমেছিলাম, আমাদের একটি দাবি আদায় হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ইলেকশন কমিশন, সংবিধান এখনও নিষিদ্ধ হয় নাই। আমরা সংবিধান পোড়ানোর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশের কোনো মুজিবীয় সংবিধান থাকবে না।
বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার সকাল সাড়ে ১১টা থেকেই এনসিপির বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন। এ সময় সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদেরও নির্বাচন ভবনের সামনে মোতায়েন করা হয়েছিল। ভবনের সামনের রাস্তায় বসানো হয়েছিল কাঁটাতারের ব্যারিকেডও। বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন থানা এলাকার প্রতিনিধিদের বক্তব্য শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বক্তব্য দেন।
এনসিপির ঢাকা মহানগর শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় এনসিপির দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

ইসি পূণগঠণ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় এনসিপি

আপডেট সময় : ০৯:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫