ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলামের জনসেবামূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর প্রশংসা

এরশাদ নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২১৬৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর ১নং ব্লকের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে (রবিবার) রাতে ১নং ব্লকে এ বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ব্লক যুবদলের সভাপতি মোঃ বাবুল হোসেন (কসাই বাবুল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল চৌধুরী।
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবর রহমান মাস্টার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন কন্ট্রাক্টর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ মিয়া, সাবেক যুবদল নেতা কৃষক মনির, আনোয়ার হোসেন স্বপন, মনসুর কন্ট্রাক্টর, আশেক আলী, মনির হোসেন, নুরুল ইসলাম, হামিদ চাকলাদার, রমজান আলী বাবু এবং মহিলা দলের নেত্রী হালিমা আক্তার সুমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আব্দুল জলিল এবং মহিলা দলের নেত্রী লাইলী বেগম, পিয়ারা, বেলী বেগম, মায়া, পান্না, মুক্তা, সূর্যবান, রোকসানা প্রমুখ।
বক্তব্যে কামরুল ইসলাম কামু বলেন, “আমি এখনো নির্বাচিত জনপ্রতিনিধি নই, তবুও মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। এরশাদ নগরের ১ থেকে ৮ নম্বর ব্লকের প্রতিটি অলিতে-গলিতে নিজ অর্থে মশার ওষুধ ছিটানো, ড্রেন পরিষ্কারসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমার চলার শক্তি আমার নগরবাসী। মানুষের ভালোবাসাতেই আমি অনুপ্রাণিত। এলাকার কোথাও অসামাজিক কার্যকলাপ কিংবা মাদক বাণিজ্য বরদাস্ত করা হবে না। সম্প্রতি ৪ নম্বর ব্লকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ী শারমিন, পারুলি ও লিপিসহ কয়েকজনকে ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে।”

১৯/০৫/২০২৫ইং তারিখে এরশাদ নগর এলাকায় অবৈধ কার্যকলাপ করার কারণে এলাকাবাসিসহ তাদেরকে ধরিয়ে দেন।
জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ভোট আপনার আমানত ও অধিকার। টাকার লোভে ভোট বিক্রি করবেন না। আমি জনগণের সেবক হতে চাই, নেতা নয়। আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রেখে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।”
উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ কামরুল ইসলাম কামুর সমাজসেবামূলক ও সাহসী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আসন্ন কাউন্সিলর নির্বাচনে তাকে বিজয়ী করতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলামের জনসেবামূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর প্রশংসা

এরশাদ নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫