ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো পাকিস্তান

md younus
  • আপডেট সময় : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ২২০৭ বার পড়া হয়েছে

কাশ্মীরে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। শনিবার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত দিক পরীক্ষার উদ্দেশে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়।
পাকিস্তান সেনাবাহিনী বলছে, শনিবার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি ছিল ‘সিন্ধু মহড়ার’ অংশ। এসময় আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের (এএফএসসি) কমান্ডার, কৌশলগত পরিকল্পনা বিভাগ, এএফএসসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ছিলেন।
আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, গ্রহণযোগ্য প্রতিরোধ নিশ্চিত করতে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সের অপারেশনাল প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতায় তারা পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তানের সেনাবাহিনী। এর আগে গত অগাস্টে শাহিন-২ ক্ষেপণাস্ত্রের ‘পরীক্ষামূলক উৎক্ষেপণ’ সফলতার সঙ্গে সম্পন্ন করে দেশটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো পাকিস্তান

আপডেট সময় : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫