বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো মানুষের অংশগ্রহণ, নতুন কার্যালয় উদ্বোধন ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশ
টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিজয় র্যালি
- আপডেট সময় : ১০:০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২১২৩ বার পড়া হয়েছে


গাজীপুরের টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, বিশাল বিজয় র্যালি, অফিস উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গাজীপুরের টঙ্গীতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ই সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা বিএনপি; মোঃ জসিম উদ্দিন ভাট, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর যুবদল; মোঃ আব্দুর রহিম খান (কালা), প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি; মোঃ আমিনুল ইসলাম লিটু, সাবেক সহ-সাধারণ সম্পাদক বৃহত্তর টঙ্গী থানা বিএনপি; নাজমুল হোসেন মন্ডল, সদস্য সচিব টঙ্গী পূর্ব থানা যুবদল ও যুগ্ন আহবায়ক মহানগর যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সাফল্য নিশ্চিত করেন মোঃ রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে আয়োজক কমিটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল, সদস্য সচিব টঙ্গী পূর্ব থানা যুবদল ও যুগ্ন আহবায়ক মহানগর যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা বিএনপি মোঃ ইসমাইল শিকদার বসু, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন শাহিন, এডভোকেট শহিদুল ইসলামসহ মহানগর ও থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিজয় র্যালি টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভরান হোন্ডা রোডে গিয়ে শেষ হয়। শেষে হোন্ডা রোড এলাকায় একটি অস্থায়ী মঞ্চে আলোচনা সভা ও বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তারা বিএনপির সংগ্রামী ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বক্তব্য রাখেন।

পরে টঙ্গী বাজারের মাজার বস্তি এলাকায় বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। দিনব্যাপী এই আয়োজনে টঙ্গী জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।











