ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামের বিশেষ মোনাজাত, রাজকীয় ভোজে আপ্যায়ন ও নেতাকর্মীদের ব্যাপক সমাগম এবং শাড়ি উপহার, আনন্দঘন পরিবেশ ও ৪ সেপ্টেম্বর মিলগেটে মহাসমাবেশের ডাক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টঙ্গীতে উৎসবমুখর প্রস্তুতি

md younus
  • আপডেট সময় : ১০:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ সেপ্টেম্বর এক প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দুরুদ শরিফ পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন, স্থানীয় মসজিদের ইমাম ও খতিব। মোনাজাত শেষে উপস্থিতদের জন্য পরিবেশিত হয় পোলাও, গরু ও খাসির মাংস, ডিমের খোরমা, বিশেষ সবজি, সালাদসহ নানা পদ। আশপাশের সাধারণ মানুষও এই আয়োজনে অংশ নেন। উপস্থিতদের মুখে মুখে শোনা যায়— “রাজার ছেলে রাজার মতো মন-মানসিকতা।”
প্রস্তুতি সভার প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজী সালাউদ্দিন। সভা সঞ্চালনা করেন সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরী মোস্তফা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আকবর হোসেন ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেনজির খান পিন্টু, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মত খাদিজা আক্তার বিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজিবুর রহমান রানা এবং প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে মিলগেটে এক বিশাল জনসভা আয়োজনের ঘোষণা দেন নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করব। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাব বজায় রেখে খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান জানাই।” মহিলা দলের সদস্যাদের জন্য শাড়ি উপহার প্রদান করা হয়, যাতে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পারেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয় এবং সবাইকে সংগঠনের ঐক্য ও সহযোগিতা আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমামের বিশেষ মোনাজাত, রাজকীয় ভোজে আপ্যায়ন ও নেতাকর্মীদের ব্যাপক সমাগম এবং শাড়ি উপহার, আনন্দঘন পরিবেশ ও ৪ সেপ্টেম্বর মিলগেটে মহাসমাবেশের ডাক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টঙ্গীতে উৎসবমুখর প্রস্তুতি

আপডেট সময় : ১০:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫