ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন

১৬ নয়, ৫৩ বছর ধরে মানুষ বলছে ‘গণতান্ত্রিক অধিকার চাই’

md younus
  • আপডেট সময় : ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ২২০৬ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসন ছিল ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র। আর এই ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলছি। এই লড়াই গত বছরের জুলাই থেকে শুধু নয়, গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ বলেছে, ‘গণতান্ত্রিক অধিকার চাই’।”
অধ্যাপক আলী রিয়াজ আরও যোগ করে বলেন, “দেশের মানুষ কেবল গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন মোকাবিলা করেছে, তা নয়। বাংলাদেশে একসময় একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে মানুষ লড়াইয়ের চেষ্টা করেছে।”
“একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন, এমন সব প্রতিষ্ঠান তৈরি করা, যা ব্যক্তির ঊর্ধ্বে উঠে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে জাতিকে নেতৃত্ব দেবে”-যোগ করেন ঐকমত্য সহ-সভাপতি।
এ সময় বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, আহত জুলাই যোদ্ধা ফায়েজুর রহমান মনির, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়কারী মাসুদ রানা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতাহারী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৬ নয়, ৫৩ বছর ধরে মানুষ বলছে ‘গণতান্ত্রিক অধিকার চাই’

আপডেট সময় : ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫