ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

টঙ্গীর চেরাগআলীতে ট্রাফিক পুলিশের অভিযান

লাইসেন্সবিহীন অটোরিকশা ও যানবাহনের বিরুদ্ধে জিএমপি’র কঠোর পদক্ষেপ—নেতৃত্বে সার্জেন্ট তারেক মাহমুদ

md younus
  • আপডেট সময় : ১২:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ২২৩৬ বার পড়া হয়েছে

টঙ্গীর চেরাগআলীতে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান—চালকদের জিজ্ঞাসাবাদ ও মামলা দিচ্ছেন জিএমপি’র ট্রাফিক সদস্যরা; নেতৃত্বে সার্জেন্ট তারেক মাহমুদ।-সংবাদ আলোচনা।

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার চেরাগআলী মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও লাইসেন্সবিহীন মোটরযানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর ট্রাফিক বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের সমন্বয়ে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

মূল রাস্তায় দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে।

অভিযানে দেখা গেছে, মূল সড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা ও নাম্বারবিহীন যানবাহনকে থামিয়ে মামলা দেওয়া হচ্ছে। অনেক চালকের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে জরিমানা ও মামলার আওতায় আনা হয়।
ছবিতে দেখা যায়, ট্রাফিক পুলিশের একাধিক সদস্য দায়িত্ব পালন করছেন এবং সংশ্লিষ্ট চালকদের কাছ থেকে তথ্য নিচ্ছেন। অভিযানে নেতৃত্ব দেন সার্জেন্ট তারেক মাহমুদ, যিনি তৎপরভাবে যানবাহন যাচাই, কাগজপত্র পরীক্ষা ও মামলা দেওয়ার কার্যক্রম তদারকি করেন।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, “এইসব যানবাহন শুধু যানজট নয়, সড়ক দুর্ঘটনারও অন্যতম কারণ। কোনো লাইসেন্স নেই, নাম্বার প্লেট নেই—তবুও চালিয়ে যাচ্ছে। আমরা এই অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছি।”
তিনি আরও বলেন, “সরকার এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের প্রশংসা করছেন। আমরা চাই, আমাদের মাধ্যমে দেশের রাজস্ব খাতে আয় বাড়ুক। এই অটোরিকশা ও অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ফলে সরকার রাজস্ব পাবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।”
জিএমপি’র ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আমরা এখানে কারও পেশা বন্ধ করতে চাই না। তবে আইনের আওতায় না এনে কেউ যেন মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করে—এটাই আমাদের চাওয়া। সরকার যাতে এই রাজস্ব অর্থ দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি।”
এই অভিযানে উপস্থিত ছিলেন সার্জেন্ট তারেক মাহমুদ, ইন্সপেক্টর মাহমুদ, এসআই সিরাজুল হোসেনসহ আরও অনেক পুলিশ কর্মকর্তা। অভিযানে আরও কিছু পুলিশ সদস্য অংশ নিলেও তাদের নাম ও পদবি জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের অভিযান গাজীপুর মহানগরের অন্যান্য এলাকাতেও পরিচালিত হবে।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, “সাধারণ জনগণের সুরক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আমাদের এই নিরলস প্রচেষ্টা।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীর চেরাগআলীতে ট্রাফিক পুলিশের অভিযান

লাইসেন্সবিহীন অটোরিকশা ও যানবাহনের বিরুদ্ধে জিএমপি’র কঠোর পদক্ষেপ—নেতৃত্বে সার্জেন্ট তারেক মাহমুদ

আপডেট সময় : ১২:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫