মিটফোর্ডের ঘটনা দুঃখজনক—জড়িতদের আটক করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০২:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ২১৩০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সকালে রাজধানীর সূত্রাপুরে মিলব্যারাক পুলিশ লাইনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে জানিয়েছেন, মিটফোর্ডের ঘটনা দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে বিলম্ব হয়নি। যখনই খবর পাওয়া গেছে তখনই জড়িতদের আটক করা হয়েছে।
সাংবাদিকদের এর প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, মিটফোর্ডের পাশাপাশি চাঁদপুর এবং বিমানে ফোন করে আতঙ্ক ছড়ানো কোনো ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের আটকে নীরব ভূমিকা পালন করেনি।
অপরাধীদের বারবার মুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আইনের মুখোমুখি করা, সেটা করা হচ্ছে।
‘বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না’-যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।











