ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা: আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস

md younus
  • আপডেট সময় : ০৬:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ২১২০ বার পড়া হয়েছে

ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে বড় ধরনের বাণিজ্য ঘাটতি ও সংকট তৈরি হয়েছে। বৈশ্বিক মন্দা আর গত ৫ আগস্টের পর একের পর এক দু-দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় ধস নেমেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে।
বেনাপোল বন্দরে গেল ২০২৪-২৫ অর্থবছরে তার আগের অর্থবছরের চাইতে বাণিজ্য ঘাটতি হয়েছে ৭ লাখ ৬ হাজার ৫৬২ মেট্রিক টন। এর মধ্যে আমদানি কমেছে ৬ লাখ ৩১ হাজার ৩৩০ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ৭৫ হাজার ২৩২ মেট্রিক টন।
বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলছেন, ভারত সরকারের নিষেধাজ্ঞায় গত ৮ এপ্রিল থেকে ভারতের আকাশ পথ ব্যবহার করে বাইরের দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। পরবর্তী ১৭ মে তাদের আরও একটি নিষেধাজ্ঞায় গার্মেন্টস, তৈরি পোশাক, তুলা সুতির বর্জ্য, প­াস্টিক কাটের তৈরি আসবাবপত্র ও ফল জাতীয় পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। বার বার নিষেধাজ্ঞায় দু-দেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। বিধি নিষেধের অচলাবস্থা নিরসনের আহ্বান জানিয়েছেন তারা।
এ ছাড়া গত ২৬ জুনে পাট ও পাট তৈরি পণ্য স্থলপথে রপ্তানি বন্ধ করে ভারত। অপরদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনে দাবিতে দেশীয় শিল্প রক্ষার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে দেয়।
বন্দর কর্তৃপক্ষ বলছেন, আমদানি-রপ্তানিতে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যের পরিমাণ কমেছে।
বাংলাদেশ স্থলবন্দরের পরিসংখ্যান বলছে, ২০২৩ -২৪ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানির পরিমাণ ছিল ২১ লাখ ৩০ হাজার ২২৮ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য।
অন্যদিকে কাস্টমসের পরিসংখ্যান বলছে, গেল ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৮৯৮ মেট্রিক টন পণ্য। এতে ২৩-২৪ অর্থ বছরের চাইতে ২৪-২৫ অর্থবছরে আমদানি বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে ৬ লাখ ৩১ হাজার ৩৩০ মেট্রিক টন।
অপরদিকে ২০২৩ -২৪ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারত রপ্তানির পরিমাণ ছিল ৪ লাখ ৫৬ হাজার ৬৭২ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। অন্যদিকে গেল ২০২৪-২৫ অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ মেট্রিক টন পণ্য। এতে ২৩-২৪ অর্থবছরের চাইতে ২৪-২৫ অর্থবছরে এসে রপ্তানি কমেছে ৭৫ হাজার ২৩২ মেট্রিক টন।
আমদানি কারক ব্যববসায়ী আল মামুন জানান, একের পর এক নিষেধাজ্ঞায় বাণিজ্যে ধস নেমেছে। এতে দু-দেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে তুলতে সরকারকে ভূমিকা রাখতে হবে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, চলমান পরিস্থিতিতে বাণিজ্যে একের পর এক নিষেধাজ্ঞা সংকটের মুখে ফেলেছে স্থলপথে আমদানি-রপ্তানি। এ রকম বাণিজ্যযুদ্ধের ফলে উভয় দেশেরই ক্ষতি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ভারত সরকার বাংলাদেশি বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করেছে। এ ছাড়া অপ্রয়োজনীয় অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। সর্বশেষ গত বৃহস্পতিবার ভারত থেকে আমদানি হয়েছে ৪৮৬ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য এবং রপ্তানির পরিমাণ ছিল ৭৬ ট্রাক পণ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা: আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস

আপডেট সময় : ০৬:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫