ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কে কাকে লাল কার্ড দেখাবে সিদ্ধান্ত নেবে জনগণ: ডা. জাহিদ

md younus
  • আপডেট সময় : ১২:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ২২১২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবীদের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে বললেন, “জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড বা সাদা কার্ড দেখাবে। এগুলো কে বললো, তার কথায় জাতীয়তাবাদী দলের আদৌ আলোচনা করার কিছু আছে বলে প্রয়োজনবোধ করি না।”
ডা. জাহিদ আরও যোগ করে বলেন, “সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তবে বিএনপি সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না, প্রতিউত্তরও দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। আমরা অপরাধীদের বিচার চাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক-এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না-উল্লেখ করেন বিএনপির এ নেতা।
এসময় পরিস্থিতি খারাপ করে একটি পক্ষ লাভবান হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
ডা. জাহিদ জানান, আগামী ২১ তারিখে পেশাজীবীদের সম্মানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কে কাকে লাল কার্ড দেখাবে সিদ্ধান্ত নেবে জনগণ: ডা. জাহিদ

আপডেট সময় : ১২:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫