ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

অন্যায় তদবিরে সাড়া না দিলে দালাল বলছেন অনেকে: আইন উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ০৭:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষা নিয়ে আলোচনা সভায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনের সময় তিনি নিজেকে অবরুদ্ধ ও অসহায় অনুভব করছেন। কারণ, সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে পারছেন না।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল বলেন, “সরকারে আসার পর মনে হচ্ছে আমি বন্দি। আমার সম্পর্কে অনেক গুজব ছড়ানো হচ্ছে, অথচ আমি কিছু বলতে পারছি না। জীবনে কখনো এতটা অসহায়তা অনুভব করিনি।”
তিনি জানান, অন্যায় তদবিরে সাড়া না দিলে তাকে ভারতের দালাল বলেও অপবাদ দেওয়া হয়। “আমার কাছে অনেকেই ব্যক্তিগত সুবিধার জন্য তদবির নিয়ে আসে। যখন তা অগ্রাহ্য করি, তখনই শুরু হয় অপপ্রচার,”— বলেন তিনি।
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “দেশে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। কিন্তু সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা অতিরিক্ত নয়।” তিনি জানান, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিনের বিষয়ে আলোচনার সময় বলেন— “কে জামিন পাবে আর কে পাবে না, তা নির্ধারণ করে আদালত। বিচারকরা স্বাধীন। আইন মন্ত্রণালয় থেকে জামিন নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় না।”
তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অধিকাংশ মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে কেউ মিথ্যা মামলা করলে তা থামানোর এখতিয়ার বা ব্যবস্থা সরকারের হাতে নেই, বরং এটি আদালতের এখতিয়ার।
আসিফ নজরুল সাংবাদিকদের উদ্দেশে বলেন, “গণমাধ্যমের মানুষজন এক না। দলাদলি ও গ্রুপিং না করে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। নিজেদের মধ্যে সংঘর্ষ বন্ধ না করলে গণমাধ্যম কখনোই স্বাধীন হতে পারবে না।”
আইন উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রেই সবচেয়ে বেশি সংস্কারের প্রয়োজন। “আদালতের ডিজিটালাইজেশন শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে কিছু কোর্ট ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে,”— বলেন তিনি।
তিনি জানান, দেশে বিচারব্যবস্থা জটিল ও সময়সাপেক্ষ হলেও সরকার ধাপে ধাপে সেই ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিচ্ছে। তবে ব্যক্তিস্বার্থে কেউ যদি ভুয়া মামলা করে, তা রোধ করার উপায় সীমিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্যায় তদবিরে সাড়া না দিলে দালাল বলছেন অনেকে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৭:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫