তরুণ প্রজন্মের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে — মোঃ আরিফ হোসেন হাওলাদার
- আপডেট সময় : ০৯:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২২২১ বার পড়া হয়েছে

নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গীর পূর্ব-পশ্চিম, পুবাইল ও গাছা) সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মনির হোসেন, আহ্বায়ক সদস্য, পশ্চিম থানা বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল। আনিসুর রহমান, আহ্বায়ক সদস্য, স্বেচ্ছাসেবক দল, ৫৫ নং ওয়ার্ড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ আরিফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সম্ভাব্য প্রার্থী, গাজীপুর-৬ সংসদীয় আসন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: আবুল হোসেন, সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী, আব্দুর রশিদ, আহ্বায়ক সদস্য, স্বেচ্ছাসেবক দল, হাজী মুজিবুল, সভাপতি, কর্মজীবী পরিষদ, আব্দুল মজিদ, জাহের, শাহাবুদ্দিন, শুক্কুর আলী যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরিফ হোসেন হাওলাদারের জ্বালাময়ী বক্তব্যে হল মুখরিত। আরিফ হাওলাদার বলেন, “তরুণ প্রজন্মের প্রথম ভোট যেন হয় ধানের শীষের পক্ষে—এটাই আমাদের অঙ্গীকার।” “আমি প্রথমেই সালাম ও দোয়া জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক মোঃ তারেক রহমানকে। তাঁরা আমাদের অনুপ্রেরণা, তাঁরা গণতন্ত্রের প্রতীক।”
“গত ১৭ বছর ধরে আমি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছি। শুধু ধানের শীষের রাজনীতির জন্য আমাকে অসংখ্যবার জেলে পাঠানো হয়েছে, রাস্তাঘাটে ধরে নিয়ে গেছে, দোকানে বাজারে গেলে গ্রেফতার করেছে। দলের কর্মীরা সবসময় চিন্তিত থাকতো—আমি কবে আবার ধরাও পড়ি!”
“আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম—সন্তান, স্ত্রী, মা-বাবা থেকে দূরে থেকে কষ্ট করেছি। আজ আমি জনগণের দোয়া নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি জীবনের সবটুকু উজাড় করে দিবো গাজীপুর-৬ এর জনগণের জন্য।”
তিনি আরো বলেন-“এই নতুন সংসদীয় আসন আমাদের আন্দোলনের নতুন প্ল্যাটফর্ম। আমি চাই, মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে, ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছাতে। দল যাকে মনোনয়ন দেবে, আমি তাকেও সমর্থন করব। দল আমার বিশ্বাস, আমার অহংকার।”
জনগণের দোয়া ও সমর্থন চেয়ে বলেন, “আমি কারও ক্ষতি করতে আসিনি। জনগণ, কর্মী, এবং দলের আদর্শই আমার শক্তি। আমি ভোট চাই, দোয়া চাই, তরুণদের ভালোবাসা চাই। এই নির্বাচন হবে আমাদের প্রত্যাবর্তনের পথ।”
“দল যদি চায়, আমি প্রস্তুত। দল যাকে দেবে, তাকেও সহযোগিতা করবো। আমরা একত্রে দেশনেত্রীর মুক্তি, তারেক রহমানের নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।”
অনুষ্ঠানের শেষে কর্মীদের জন্য চা ও হালকা আপ্যায়নের ব্যবস্থা ছিল। সকলেই আনন্দিত হয়ে স্লোগানে মুখরিত করলেন পুরো অনুষ্ঠানস্থল: আরিফ ভাই! আরিফ ভাই! ধানের শীষে ভোট চাই!
জিয়া পরিবার—দেশের অহংকার! খালেদা জিয়া—গণতন্ত্রের মা!
তারেক রহমান—আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক! বিএনপি জিন্দাবাদ! ধানের শীষ জিন্দাবাদ!
তরুণদের কাছে আহ্বান: তোমার প্রথম ভোটটি দাও মুক্তি ও গণতন্ত্রের পক্ষে — ধানের শীষে।
গাজীপুর-৬ এর নতুন সূচনার গল্প সকলের মাঝে ছড়িয়ে দিন। এসব বলেন বক্তারা।




















