ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

কয়েক ঘণ্টার ব্যবধানে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৩

md younus
  • আপডেট সময় : ১২:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ২১১৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নিষ্পাপ প্রাণ। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যুতে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। নিহতদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তার পক্ষে আর ফিরে আসা সম্ভব হয়নি। তার গ্রামের বাড়ি গাজীপুরে, বাবা মো. মহসিন একজন স্যানিটারি ব্যবসায়ী।
এর কয়েক ঘণ্টা আগে সকাল ৯টা ৩২ মিনিটে মারা যায় একই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম আফরোজ আইমান (১০)। শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হওয়া এই শিশুটি বাবা-মায়ের সঙ্গে উত্তরা ১৭ নম্বর সেক্টরে বসবাস করত। তার পৈতৃক নিবাস শরীয়তপুর জেলায়। বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী।
দুই শিশুর মৃত্যু নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, “দুজনই সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি ছিল। মাকিনের শ্বাসনালিও দগ্ধ হয়েছিল।”
গত সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া একটার দিকে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ৩২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন আরও ৫১ জন।
বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন ২০ শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক। নিহতদের পরিচয় ও সংখ্যা নিয়ে সাময়িক বিভ্রান্তি থাকলেও এখন তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
এই হৃদয়বিদারক ঘটনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধে সামরিক সরঞ্জামের ব্যবস্থাপনা এবং দায়-দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কয়েক ঘণ্টার ব্যবধানে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৩

আপডেট সময় : ১২:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫