ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা
- আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২১২৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহার শুভক্ষণে টঙ্গী পশ্চিম থানা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য, এবং সাবেক সভাপতি ৫৪নং ওয়ার্ড যুবদল মো. জসিম উদ্দিন টঙ্গী পশ্চিম থানা ও গাজীপুর মহানগরের যুবদলের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং প্রিয় গাজীপুরবাসীকে জানাচ্ছেন হৃদয়ছোঁয়া শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, “এই ঈদে আমাদের সকলের একত্রে থাকার অঙ্গীকার হোক দলের শক্তি বৃদ্ধির প্রথম পদক্ষেপ। সামনে ডিসেম্বরের নির্বাচনের জন্য এখন থেকেই সকল যুবদল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এক ছায়ার নিচে বসে, একসাথে চলাফেরা করে আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।”
মো. জসিম উদ্দিন আরও বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা আসবে, সেভাবেই আমরা যুবদল এক হয়ে কাজ করবো। কাউকে উপেক্ষা নয়, বরং সবাই মিলে একসাথে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”
তিনি টঙ্গী পশ্চিম থানা যুবদল ও গাজীপুর মহানগর যুবদলের সকল নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আহ্বান জানান—”চলুন, এই ঈদের বন্ধনে ঐক্যবদ্ধ হই, দলকে সুসংগঠিত করি, এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখি।”
প্রাণঢালা অভিনন্দন ও ঈদের দাওয়াত রইলো গাজীপুরবাসী, যুবদলের সকল সহযোদ্ধা, এবং দেশবাসীর প্রতি।
ঈদ মোবারক!
— মো. জসিম উদ্দিন
১নং যুগ্ম-আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদল।
আহ্বায়ক সদস্য, গাজীপুর মহানগর যুবদল।
সাবেক সভাপতি, ৩নং ওয়ার্ড, টঙ্গী থানা যুবদল।





















