ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

৭২-এর সংবিধানকে প্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে কিছু গোষ্ঠী: নাহিদ

md younus
  • আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ২১২১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুরে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পদযাত্রা শেষে এক সমাবেশে বললেন, “বাংলাদেশে ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই।”
নাহিদ ইসলাম আরও যোগ করে বলেন, “জুলাই-আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশকে আমরা পরিচালিত হতে দেবো না। কিন্তু অভ্যুত্থানের পরে নানা শক্তি পুরনো সিস্টেমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে।”
আমরা সম্প্রীতির রাজনীতি করতে চাই। এই সম্প্রীতির রাজনীতি আমরা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দিবো-উল্লেখ করেন তিনি।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে।
এর আগে, সকালে পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
সকালে সিলেটের বীর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। বিচার এবং সংস্কার নিয়ে শহীদের গর্বিত স্বজনেরা তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭২-এর সংবিধানকে প্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে কিছু গোষ্ঠী: নাহিদ

আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫