ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফেব্রুয়ারিতে নির্বাচন—তা ইসিকে প্রধান উপদেষ্টা জানানো উচিত: সালাউদ্দিন

md younus
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ২২৫৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “আমরা সবসময় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি- লন্ডনে বৈঠকের পর প্রতিশ্রুত এবং সম্মত দিন-তারিখ-মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে। যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিষয়টি প্রধান উপদেষ্টার জানানো উচিত অথবা তার অফিস থেকে।”
সালাহউদ্দিন আহমদ আরও যোগ করে বলেন, “সেটা (প্রধান উপদেষ্টার নির্দেশনা) যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যা-ই আলোচনা করি, অথবা প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করুন বা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন, সেটা নির্বাচন কনিশনের জন্য গুরুত্ববহ হবে না। নির্বাচন কমিশন সেটা তখনই নির্দেশনা বা অনুরোধ হিসেবে মেনে নেবে, যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশন বা মেসেজ যাবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধপত্র পাবে।”
আমরা এটি প্রস্তাব করেছি। এছাড়া এবারের নির্বাচনে ৫ শতাংশ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতেও সুপারিশ করেছি। এছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে বিএনপির পক্ষ থেকে মত দেয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে বিএনপির এ নেতা বলেন, “স্বাধীন পুলিশ কমিশন গঠনে দলগুলো একমত হয়েছে। তবে জাতীয় সংসদে প্রণীত আইন দ্বারা এটি গঠিত ও পরিচালিত হবে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ এবং নাগরিকদের পক্ষ থেকে অভিযোগের নিষ্পত্তিই কমিশনের উদ্দেশ্য হবে।”
যেভাবে আলোচনা চলছে ৩১ জুলাইয়ের আগেই ঐকমত্য কমিশনের কাজ শেষ হবে বলে আশাব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেব্রুয়ারিতে নির্বাচন—তা ইসিকে প্রধান উপদেষ্টা জানানো উচিত: সালাউদ্দিন

আপডেট সময় : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫