সংবাদ শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র’ বিকেল ৫টায় পাঠ করবেন প্রধান উপদেষ্টা
md younus
- আপডেট সময় : ০৭:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ২২১৪ বার পড়া হয়েছে

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার বিকেলে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এতে বলা হয়, “প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।”
এর আগে, ২ আগস্ট দেওয়া আরেকটি পোস্টে শফিকুল আলম লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে উপস্থাপন করা হবে।”




















