ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

জাতীয়তাবাদী যুবদলের কড়া বার্তা: শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারি

md younus
  • আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ২৩৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা ইউনিট থেকে সদ্য জারি করা এক সতর্কবার্তায় দলের নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ওই বার্তায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, যুবদলের কোনো ইউনিট বা ব্যক্তিকেই দলীয় আদর্শবিরোধী কার্যক্রম, বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাণিজ্য কিংবা মাদক সংশ্লিষ্টতার মতো গর্হিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন যেকোনো কাজ করলে সাংগঠনিকভাবে শাস্তি, এমনকি দল থেকে বহিষ্কারের মত কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
এই নির্দেশনার পেছনে রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তাদের সুস্পষ্ট নির্দেশনাতেই টঙ্গী পূর্ব থানা যুবদল এই বার্তা প্রদান করে।
সতর্কবার্তাটি যৌথভাবে স্বাক্ষর করেন

সদস্য সচিব, নাজমুল হোসেন মন্ডল,
টঙ্গী পূর্ব থানা যুবদল-এর একনিষ্ঠ নেতা এবং

আকবর হোসেন ফারুক,
আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদল।
তারা বলেন, “গাজীপুর শহরের যুব সমাজের ভবিষ্যৎ রক্ষায় আমাদের দায়িত্ব শুধু রাজনৈতিক আন্দোলন নয়, পাশাপাশি সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করাও। কেউ যদি দলের ছত্রছায়ায় থেকে অপকর্ম করে, তার স্থান দলে নেই। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—জিরো টলারেন্স।”
গাজীপুরবাসীর বহুজনই এই সতর্কবার্তাকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের অবস্থান দলকে যেমন শুদ্ধ করতে সাহায্য করবে, তেমনি সাধারণ মানুষের আস্থাও ফিরিয়ে আনবে।
জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর বারবার জোর দেওয়া হচ্ছে, যাতে দলের সব স্তরের কর্মীরা দিকভ্রষ্ট না হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয়তাবাদী যুবদলের কড়া বার্তা: শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫