ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

md younus
  • আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ২২১৬ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বললেন, “নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) -এর অপব্যবহার নির্বাচনী প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।”
নাসির উদ্দিন আরও যোগ করে বলেন, “আমাদের প্রধান চ্যালেঞ্জ ভোটারদের আস্থা অর্জন ও তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে-উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, “আমরা স্বচ্ছ নির্বাচন চাই। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় সব কাজ হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া আমাদের লক্ষ্য। তা না পারলে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫