ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন রাত জাগা এক মানুষ, নিরাপদ পাড়ার স্বপ্ন সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া মাহফিল: শহীদ জিয়ার আত্মীয় শিক্ষিকা মেহরীন চৌধুরীর আত্মত্যাগে শোকের ছায়া

md younus
  • আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ২২১৬ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহত শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নম্বর ব্লকের বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করেন টঙ্গী বৃহত্তর থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি বাবুল চৌধুরী, নেতা মোজাম্মেল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, নেত্রী মুক্তা আক্তার, বুলবুলিসহ আরও অনেকে।
এসময় বক্তারা বিমানের ঘটনায় নিহত সকল ছাত্রছাত্রী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন। বিশেষভাবে স্মরণ করা হয় মাইলস্টোন স্কুলের বাংলা মিডিয়ামের কো-অর্ডিনেটর ও শিক্ষক মেহরীন চৌধুরীকে, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাইয়ের মেয়ে হয়েও রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে শিক্ষকতা পেশাকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। প্রায় ২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর এই আত্মত্যাগ, মানবপ্রেম ও নিঃস্বার্থ শিক্ষাগত নিষ্ঠাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সকলে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের নেক হায়াত ও বিএনপির পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
কামরুল ইসলাম কামু বলেন, “আমরা চাই সমাজে কেউ অহংকার না করুক, মাদক যেন সমাজকে ধ্বংস করতে না পারে। আল্লাহ যেন সবাইকে ভালো কাজের তৌফিক দেন—এই আমাদের দোয়া।”
আয়োজন: মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল, স্থান ও সময়: টঙ্গী এরশাদনগর, শুক্রবার সকাল ৫:৩০, আয়োজক: যুবদল নেতা কামরুল ইসলাম কামু, উপস্থিত নেতৃবৃন্দ: মজিবুর রহমান, বাবুল চৌধুরী, মিরাজ মিয়া, হালিমা সুমি, মুক্তা আক্তার প্রমুখ। শ্রদ্ধা: আত্মোৎসর্গকারী শিক্ষিকা মেহরীন চৌধুরী — শহীদ জিয়ার খালাতো ভাইয়ের মেয়ে। বিশেষ দোয়া: শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা, খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের হায়াত। বার্তা: মাদক ও অহংকার থেকে দূরে থাকার এবং সমাজে ভালো কাজ করার আহ্বান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া মাহফিল: শহীদ জিয়ার আত্মীয় শিক্ষিকা মেহরীন চৌধুরীর আত্মত্যাগে শোকের ছায়া

আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫