পাঁচ থানার সকল ওয়ার্ডের সভাপতি–সচিবসহ হাজারো নেতাকর্মীর ঢল; ইমাম সাহেবের পরিচালনায় মিলাদ, দোয়া ও এতিম শিশুদের মাঝে তবারক বিতরণ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর জিয়া সংসদের বিশাল দোয়া মাহফিল
- আপডেট সময় : ১০:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২১৬০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর জিয়া সংসদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুরো গাজীপুরের পাঁচটি থানার প্রতিটি ওয়ার্ড থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা–কর্মীর উপচে পড়া উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব। তিনি দেশনেত্রীর সম্পূর্ণ আরোগ্য, সুস্থতা এবং দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, “আমরা সবাই মিলেই আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, তিনি যেন খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং তার সুস্থ হয়ে দেশে ফিরে আসার ব্যবস্থা করে দেন।”
অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জিয়া সংসদের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা জিয়া সংসদের সভাপতি মাকসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী হুমায়ুন, গাছা থানার সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, গাছা থানার ৩৪নং ওয়ার্ডের সভাপতি মাসুদুর শেখ, প্রতিটি থানার ওয়ার্ডের সভাপতি- সেক্রেটারি, মহিলা নেত্রীবৃন্দ, তরুণ নেতা-কর্মী, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। স্থানীয় সাংবাদিক ও মিডিয়াকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতার জন্য আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দৃঢ়প্রতিজ্ঞ।” তারা আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিল ইতিহাস হয়ে থাকবে। কারণ এটি দলীয় ঐক্য, দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও মানবতার এক অনন্য বহিঃপ্রকাশ।”
মিলাদ শেষে এতিম ও অসহায় শিশুদের মাঝে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়। য়োজকরা জানান, “নেত্রী সবসময় মানবতার পাশে থাকার কথা বলেছেন। তাই আজকের দোয়া মাহফিলে আমরা এতিম শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করেছি।” গাজীপুর মহানগরে এই দোয়া মাহফিলকে স্থানীয় নেতাকর্মীরা একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন—যে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা আজও অমলিন, অটুট এবং শক্তিশালী। মাহফিলের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, জাতির কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।


















