ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

টঙ্গী এরশাদনগর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ঝুঁকিপূর্ণ কারখানা অপসারণের আবেদন

md younus
  • আপডেট সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ২২১৭ বার পড়া হয়েছে

তারিখ: ২৮ এপ্রিল ২০২৫
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড,
গাজীপুর আঞ্চলিক অফিস।

বিষয়: টঙ্গী এরশাদনগর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ঝুঁকিপূর্ণ কারখানা অপসারণের আবেদন।

জনাব,

সাদর প্রণাম গ্রহণ করুন।

বিনীত নিবেদন এই যে, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এরশাদনগর এলাকার মোমেন শাহী রোড সংলগ্ন ওয়ান ব্যাংকের পাশবর্তী এলাকায় একটি অবৈধ ডেনিম প্যান্ট ও ডেনিম শার্টের ওয়াশ কারখানা গড়ে উঠেছে।
এ কারখানাটি বৈদ্যুতিক তারের নিচে স্থাপিত হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, উক্ত কারখানা বৈধ কোনো অনুমোদন ছাড়াই গ্যাস সংযোগ ব্যবহার করছে। গোপনে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ স্থাপন করে কারখানা পরিচালনা করা হচ্ছে। ফলে একদিকে যেমন স্থানীয় জনগণের জীবন-নিরাপত্তা হুমকির মুখে, অন্যদিকে সরকারের রাজস্ব খাতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধিত হচ্ছে।

বিগত এপ্রিল মাসে ‘মাসিক সংবাদ আলোচনা’ পত্রিকায় এ সংক্রান্ত সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে উক্ত কারখানায় আগুন লাগার ঘটনাও ঘটেছে, যা প্রমাণ করে এ ধরনের অবৈধ কার্যক্রম জনগণের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে।
পরিতাপের বিষয় হলো, কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও রাতের আঁধারে অসাধু একটি চক্র পুনরায় অবৈধ সংযোগ স্থাপন করে এবং বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ করে থাকে। এতে করে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সরকারের রাজস্ব হারাচ্ছে।

অতএব, আপনার সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক অনুরোধ করা যাচ্ছে যে —
১। অবিলম্বে উক্ত কারখানার সমস্ত অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার ব্যবস্থা গ্রহণ করুন।
২। ঝুঁকিপূর্ণ অবস্থানে গড়ে ওঠা উক্ত কারখানা স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
৩। অবৈধ গ্যাস সংযোগ পুনঃস্থাপন রোধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করুন।
৪। সরকারি রাজস্ব রক্ষার্থে এবং জননিরাপত্তা বজায় রাখতে, অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালিত হোক।

বিশ্বাস করি, জনস্বার্থে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বিনীত,
মোঃ ফারুক আহমেদ সরকার
টঙ্গী-গাজীপুরা, গাজীপুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গী এরশাদনগর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ঝুঁকিপূর্ণ কারখানা অপসারণের আবেদন

আপডেট সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫