ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যকে শর্ত, সেবাকে অঙ্গীকার সংগ্রাম থেকে সেবার শপথ, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বপ্নের ঠিকানা গড়তে শফিকুল ইসলাম শফিক দোয়ার সাগরে বিদায় পবিত্র ভূমির পথে শেখ মোঃ সুমন “একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতৃবৃন্দের

জিয়া সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ১১:৫১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ২২১৩ বার পড়া হয়েছে

“বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশী জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত হোক সর্বস্তরে”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জিয়া সংসদ জেলা শাখার পরিচিতি সভা। শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় ১৩ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটির পরিচিতি প্রদান ও ভবিষ্যৎ সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও দলীয় গুরুত্বপূর্ণ সভার কারণে তিনি অংশ নিতে পারেননি।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিয়া সংসদের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সৈয়দ নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাদল চৌধুরী, যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খসরুজ্জামান জি এস শরীফ, বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক ভিপি ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. বাহার মিয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জিয়াউর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য জালাল আহমেদ, গাজীপুর মহানগর জিয়া সংসদের সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জিয়া সংসদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন উজ্জ্বল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন রহমান রাজা।
জেলা কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মো. রিপন, যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান রনি, প্রচার সম্পাদক মো. খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম সুমন এবং কার্যকরী সদস্য মো. পল্টু মিয়া, মো. আলম, মো. বিল্লাল, মো. সেগুন, মো. শাহ আলম ও মো. তাজুল।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩০ মে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য জিয়া সংসদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তারা জানান।
বক্তব্যে আরও তুলে ধরা হয় জিয়ার শাসনামলে গৃহীত উল্লেখযোগ্য উন্নয়ন কর্মসূচি—যেমন: খাল খনন, গ্রাম সরকার, কৃষি ও যুব উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্রের সূচনা, নারী ও শিশু কল্যাণ, গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন, সংবাদপত্রের স্বাধীনতা এবং খেলাধুলার প্রসার।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সমাপ্তিতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শহীদ দিবস উপলক্ষে পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এছাড়া সভায় সৈয়দ নাজমুল আহসান রচিত জিয়া সংসদবিষয়ক বইসমূহ কিশোরগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতৃবৃন্দের

জিয়া সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫